মেহেরপুর জেলা প্রশাসনকে ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিল ঢাকাস্থ মেহেরপুর সমিতি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মেহেরপুর জেলার করোনা মহামারী আক্রান্ত মানুষের সেবায় জেলা প্রশাসকের মাধ্যমে সিভিলসার্জন এর নিকট ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেছে মেহেরপুর জেলা সমিতি, ঢাকা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মনসুর আলম খান এর সভাপতিত্বে কনসেনট্রেটর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালযয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমিতির সভাপতি এ এল এম জিয়াউল হক, সহ সভাপতি ইঞ্জিনিয়ার দাতো একরামুল হক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল্লাহ, এডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দিন, অধ্যাপক রফিকুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম এবং পিপি এডভোকেট পল্লব ভট্রাচার্জ্য।
মেহেরপুরে স্ব শরীরে উপস্থিত থেকে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব হোসেন, অর্থ সম্পাদক মোঃ আতিয়ার রহমান এবং ক্রীড়া সম্পাদক এডভোকেট ইমানুর রহমান।
(আরআইপি/এসএএম/২৯ জুলাই ২০২১)



