বিএনপির ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ আগস্ট

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় বিএনপির ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (০৬ জুন) আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এ দিন ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস বিএনপির ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(এমআইআর/ ০৬ জুন ২০১৭)


Comment As:

Comment (0)