অঞ্জন দত্তের ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্তের নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। গেল বৃহস্পতিবার অঞ্জন দত্ত এ বিষয়ে চঞ্চল চৌধুরীর সাথে কথা বলেন। আগামী অক্টোবরে এ ওয়েব সিরিজটি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বয়ং অঞ্জন দত্ত।

এ বিষয়ে জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, ‘শ্রদ্ধেয় অঞ্জন দত্ত দাদার সঙ্গে আমার এরই মধ্যে দুই-তিনবার ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা হয়েছে। গল্প, চরিত্র এবং কোভিড পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অক্টোবরে হয়তো কাজ শুরু করবো। আর এটাও সত্যি যে তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার। বাদবাকি সব সময়ের উপর নির্ভর করছে। তবে মনে হচ্ছে এই কাজটা হয়তো করা হবে।’

(ডিএফই/০৯ আগস্ট, ২০২১)


Comment As:

Comment (0)