নন-পারফর্মিং বিনিয়োগ কমাতে চায় ইসলামী ব্যাংক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নন-পারফর্মিং বিনিয়োগ কমাবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
৭ জুন ২০১৭ বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বিনিয়োগ সুপারভিশন ও মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা এতে সভাপতিত্ত্ব করেন।
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহ্বুব-উল-আলম, আব্দুস সাদেক ভুঁইয়া, মু. শামসুজ্জামান, মোহাম্মদ মনিরুল মওলা, মোহাম্মদ মোহন মিয়া, মোহাম্মদ আলী ও আবু রেজা মোঃ ইয়াহিয়া, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, ঢাকাস্থ জোন ও কর্পোরেট শাখাগুলোর প্রধান এবং উর্ধ্বতন নির্বাহীগণ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্য জোন ও কর্পোরেট শাখার প্রধানগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সংযুক্ত হন।
সভায় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরদের নেতৃত্বে বিনিয়োগ সম্পর্কিত আটটি কমিটির আওতাধীন জোন ও শাখাসমূহের ইনভেস্টমেন্ট পর্যালোচনা ও মূল্যায়নপূর্বক নন-পারফর্মিং বিনিয়োগ কমাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।
(এসএএম/ ০৭ জুন ২০১৭)



