নারায়ণ’গঞ্জ সিটি

নারায়ণ’গঞ্জ সিটি করপোরেশনের ৬৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে চলতি অর্থবছরের জন্য এ বাজেট ঘোষণা করেন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা আয় এবং মোট ৬৭৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৪০ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে বাজেটে ১০ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬ টাকা উদ্বৃত্ত থাকবে।

মেয়র আইভী কভিড-১৯ পরিস্থিতিতে সীমিত পরিসরে বাজেট ঘোষণা অনুষ্ঠান আয়োজনের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় বাড়িঘর ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার ঘটতে না পারে, সে বিষয়ে নগরবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

বিনিয়োগবার্তা/এসকেজে/এসএএম


Comment As:

Comment (0)