নৌ পরিবহন মন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশকে অর্থ সহায়তা দিতে আগ্রহী স্পেন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ জাহাজ নির্মাণ শিল্প খাতে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে স্পেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান।

একইসঙ্গে বাংলাদেশের নদীসমূহের দূষণরোধ ও নদী সীমানার আবর্জনা পরিষ্কার করতে ‘রিভার ক্লিন ভেসেল সংগ্রহে স্পেন বিনিয়োগ করতে চায় বলেও জানান রাষ্ট্রদূত।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছেন, বাংলাদেশ এবং স্পেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) যথাক্রমে ‘সি ও ‘বি ক্যাটাগরিতে নির্বাচন করবে। নির্বাচনে প্রতিমন্ত্রী এবং রাষ্ট্রদূত নিজ নিজ দেশের পক্ষে সমর্থন চান। স্পেন বাংলাদেশের সঙ্গে আছে বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত।

এসময় প্রতিমন্ত্রী বলেন, জাহাজ নির্মাণ এবং মেরিটাইম সেক্টরে স্পেনের অভিজ্ঞতা রয়েছে। সরকার ১০ হাজার কিলেমিটার নৌপথ খননের লক্ষ্যে ড্রেজার সংগ্রহ করেছে এবং আরও সংগ্রহ করবে। অত্যাধুনিক কোপার ও হোপার ড্রেজার সংগ্রহে স্পেনের সহায়তা পাওয়া যাবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)