আকবর এসোসিয়েটস

মাধবদীতে আকবর এসোসিয়েট'স ভ্যাট এন্ড ট্যাক্স কনসালট্যান্সির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ দেশের বস্ত্র খাতের রাজধানীখ্যাত মাধবদীতে আকবর এসোসিয়েট'স ভ্যাট এন্ড ট্যাক্স কনসালট্যানসি ফার্ম এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

গত শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মাধবদী শহরে আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক আলী হোসেন শিশির (সিআইপি)।

 

নরসিংদীর মাধবদীতে ব্যবসায়িদেরকে ভ্যাট ও ট্যাক্স বিষয়ক যাবতীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানে এই প্রথম যাত্রা শুরু করলো আকবর এসোসিয়েট'স ভ্যাট এন্ড ট্যাক্স কনসালটেনসি ফার্মটি। এর মাধ্যমে সাধারণ ব্যবসায়িদের ভ্যাট-ট্যাক্স প্রদান আরও তরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

প্রতিষ্ঠানটির উদ্বোধনকালে আলী হোসেন শিশির বলেন, ব্যবসাবান্ধব এই অঞ্চলে এ ধরনের প্রতিষ্ঠান এটিই প্রথম। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র অঞ্চলের ব্যবসায়িরা হয়রানিমুক্তভাবে ও সহজে ভ্যাট-ট্যাক্সসংক্রান্ত যাবতীয় সহযোগিতা পাবেন বলে আমি বিশ্বাস করি।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আকবর এসোসিয়েট'স এর স্বত্বাধিকারী আকবর ওহাব বলেন,

ব্যবসায়ীদের সুবিধার্থে এই প্রতিষ্ঠানটি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের অন্যতম এই ব্যবসায়ি অঞ্চলে সহজভাবে মানুষ ভ্যাট-ট্যাক্স বিষয়ক সেবা পাবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)