চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি নুজহাত ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

সোমবার (২০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নুজহাত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নতুন এ দায়িত্বপালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান দেয়া হলো।

তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১ অনুযায়ী অর্পিত দায়িত্বপালন করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)