তথ্যমন্ত্রীর শোক

জাপা মহাসচিবের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ৬৭ বছর বয়সে এই রাজনীতিকের মৃত্যু হয়।

এক শোক বার্তায় তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান তার শোকবার্তায় বলেন, জাতীয় পার্টির মহাসচিব, সাবেক এমপি ও মন্ত্রী এবং সাবেক ডাকসু সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ রাজনীতিককে হারালাম।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)