Photo for PR

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে ভ্যাক্সিনেশনে কাজ করছে এডিএন টেলিকম

করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের চলমান কভিড-১৯ ভ্যাক্সিন প্রদান কর্মসূচীকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভূক্ত দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা দানকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড।

এরই অংশ হিসেবে আগামী ৪ই অক্টোবর থেকে দেশের সুবিধাবঞ্চিত ও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠিকে ভ্যাক্সিন প্রদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে ‘সুরক্ষিত হোক আগামীর যাত্রা’স্লোগানে কভিড-১৯ ভ্যাক্সিন কার্ড নিবন্ধন সহায়তা কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রাথমিকভাবে ঢাকা, চট্রগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে এই ক্যাম্পেইনটি পরিচালিত হবে, যা পরবর্তীতে দেশের অন্যান্য বিভাগেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা, চট্রগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে এডিএন টেলিকম লিমিটেডের চিহ্নিত বুথে সকল শ্রেণী-পেশার মানুষ করোনা-১৯ এর টিকার নিবন্ধন ও বিনামূল্যে টিকা কার্ড প্রিন্ট করে নিতে পারবেন। উল্লেখ্য, করোনা মহামারীর শুরু থেকেই এডিএন টেলিকম লিমিটেড, বাংলাদেশের ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের সাথে সংশ্লিষ্ট জরুরী সেবায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের সম্মুখসারির যোদ্ধাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতা ও সরকার গৃহীত সকল স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমকে দেশের তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে ছড়িয়ে দিতে এই কর্মসূচি পরিচালনার উদ্যোগ গ্রহণ করে এডিএন টেলিকম।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//

Seen by Shamim Al Masud at 4:50 PM


Comment As:

Comment (0)