undefined

ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেথ হাসিনা।

বুধবার সকালে বিসিএস প্রশাসন একাডেমির ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোসের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। খবর: বাসস।

প্রধানমন্ত্রী বলেন, আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোহী উন্নত প্রশাসন গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় নিবেদিত থাকতে হবে। মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী এসময় করোনাকালে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারের চালু করা ভার্চুয়াল কোর্টের প্রসঙ্গ টেনে বলেন, প্রযুক্তি ব্যবহার করে মানুষকে আইনের সেবা দেওয়া, বিচার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। কারণ, আমি তার ভুক্তভোগী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে সনদ এবং মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)