ICMAB-02

বিএসইসি চেয়ারম্যানের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে সহযোগিতা করবে বিএসইসি

কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশা ও আইসিএমএবি’র সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

বৃহস্পতিবার (২১অক্টোবর ) দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তাদেরকে এমন আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকান্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন। এসময় চেয়ারম্যান দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির সহ-সভপতি  মো: মামুনুর রশিদ এফসিএমএ, কোষাধ্যক্ষ একেএম কামরুজ্জামান এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য মোঃ জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া সাফা প্রেসিডেন্ট এবং আইসিএমএবি-এর সাবেক সভাপতি এ কে এম দেলোয়ার হোসাইন এফসিএমএ এ সময় উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসআর/এসএএম//


Comment As:

Comment (0)