BPS_4658(3)

একজনকে একই সময় একাধিক প্রকল্পের পরিচালক না করার সুপারিশ

একজনকে একই সময় একাধিক প্রকল্পের পরিচালক না করার পরামর্শ দিয়েছে একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রবিবার (২৪ অক্টোবর ) ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি র ১৩তম বৈঠকে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে এ সুপারিশ করা হয়।

বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ  দান এবং একজন প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেয়ার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীএম, এ, মান্নান, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীরউত্তম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার এবং আদিবা আনজুমমিতা বৈঠকে অংশ গ্রহণ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০১৬-২০১৭ অর্থ বছরে যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে সে সমস্ত প্রকল্প সমূহএবংবর্তমানে চলমান প্রকল্প সমূহে আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি এবং ২০১৯-২০২০ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে কোন পাঁচটি সমাপ্ত প্রকল্পের উপর আইএমইড কর্তৃক প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ি গৃহীত ব্যবস্থার বাস্তব অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে গাড়ীর সুবিধা প্রদান, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ এবং উপজেলা কর্মকর্তাদের নিকট দুর্যোগকালীন অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে প্রধানমন্ত্রী কর্তৃক পায়রা সেতু উদ্বোধন করায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

এ সময়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব,সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য,বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ, পরিকল্পনা মন্ত্রণালয়/স্থানীয় সরকার বিভাগ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  র্কমর্কতাগন বৈঠকে উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/এসআর /


Comment As:

Comment (0)