WhatsApp Image 2021-10-26 at 7

এলডিসি গ্র্যাজুয়েশনে জাতিসংঘের সর্বাত্মক সহযোগিতা চায় বিজিএমইএ

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের জন্য জাতিসংঘের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করেছে বিজিএমইএ।

মঙ্গলবার (২৬ অক্টোবর ২০২১) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী  মিয়া সেপ্পো  (Mia Seppo) এর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় তারা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে (এলডিসি গ্র্যাজুয়েশন) বাংলাদেশের চ্যালেঞ্জগুলো এবং সাবলীল উত্তোরণ ও টেকসই উন্নয়নের জন্য দেশকে কোন কোন ক্ষেত্রে দৃষ্টি দিতে হবে, সেগুলোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এলডিসি পরবর্তী সময়ে তৈরি পোশাক শিল্পকে প্রতিযোগীতামূলক রাখতে কৌশল নির্ধারণের জন্য গবেষনা এবং নীতি সংস্কারের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা।

বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তৈরি পোশাকখাত কিভাবে আরও বেশি অবদান রাখতে পারে, সেটি নিয়েও তাদের মধ্যে
আলোচনা হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)