হুমায়ুন রশীদ

আইবিএফবির সভাপতি পুনর্নির্বাচিত হলেন হুমায়ুন রশীদ

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ।

 

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত আইবিএফবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হুমায়ুন রশীদের পুনর্নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়া হয়।

সোমবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এজিএম-এ দেওয়া বক্তব্যে হুমায়ুন রশীদ বলেন, দ্বিতীয়বারের মতো এ সুযোগটি অর্জন করতে পেরে আমি আনন্দিত। এ অর্জন ফোরামকে ঘিরে আমার লক্ষ্যকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সহায়তা করবে।

 

দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আমি এ ফোরামকে নতুন উচ্চতায় নিতে চাই।

 

এজিএম সভায় বাংলা কেমিক্যালের লিগ্যাল ইকোনমিস্ট ও সিইও এম এস সিদ্দিকী ফোরামের সহ-সভাপতি এবং কমলিংক ইনফো টেক লিমিটেডের পরিচালক লুতফুন্নিসা সৌদিয়া খান সহ-সভাপতি (ফাইন্যান্স) পদে পুনর্নির্বাচিত হন।

 

ব্যবসায়িক নেতা হুমায়ুন রশীদ দেশের ব্যবসা খাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এনার্জিপ্যাকের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা পূরণের বিষয়েও অবদান রাখছেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)