nana v nani

থাইল্যান্ডের রাষ্ট্রদূত ও ডিসিসিসিআই সভাপতির সাক্ষাৎ

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে রেনং সমুদ্রবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের আহবান

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণে চট্টগ্রাম বন্দরের সাথে থাইল্যান্ডের রেনং সমুদ্র বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের উপর গুরুত্বরোপ করেছেন ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান।

মঙ্গলবার (০২ নভেম্বর ) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর-এর সাথে ঢাকা চেম্বারে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে এ আহবান  জানান ডিসিসিআই সভাপতি।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান জানান, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৮৩৭.০৬ মিলিয়ন, যেখানে আমদানি ও রপ্তানির পারিমাণ ছিল যথাক্রমে ৮০১.৩ এবং ৩৫.৪৬ মিলিয়ন মার্কিন ডলার, তবে ২০২১ সালে থাইল্যান্ডে বাংলাদেশের রপ্তানি ৩৯ মিলিয়ন ডলারের উন্নীত হয়েছে, যা আমাদের রপ্তানি খাতের ইতিবাচক অবস্থান তুলে ধরে। তিনি বলেন, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বিবেচনায় থাইল্যান্ড ১৫তম অবস্থানের রয়েছে, তবে অবকাঠামো, অটোমোটিভ ও লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন এবং স্বাস্থ্য সেবা প্রভৃতি খাতে থাই উদ্যোক্তাদের বাংলাদেশে আরো বেশি হারে বিনিয়োগের আহবান জানান। 

পাশাপাশি থাইল্যান্ডের শ্রমঘন শিল্পসমূহ বাংলাদেশে স্থানান্তরের আহবান জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ বাংলাদেশ ও থাইল্যান্ডের পিটিএ এবং এফটিএ স্বাক্ষরের প্রতি আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।   

থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ব্যবধান কমাতে দুপক্ষকেই আরো উদ্যোগী হতে হবে এবং আশা প্রকাশ করেন, ভারত-থাইল্যান্ড ও মায়ানমারের ত্রিপক্ষীয় আঞ্চলিক সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হলে এ অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে। তিনি জানান, আগামী বছর বাংলাদেশ এবং থাইল্যান্ডের কুটনৈতিক সম্পর্কের ৫০বছর পূর্তি উপলক্ষে, বাংলাদেশস্থ থাই দূতাবাস ‘রোড শো’এবং বাণিজ্য মেলার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, থাইল্যান্ডে করেনো মহামারী সংক্রমনের হার এখন নিম্নমুখী এবং আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যেই থাই সরকার পর্যায়ক্রমে সেখানকার সকল কার্যক্রম জনগনের জন্য উন্মুক্ত করে দিবে।

এ সময়ে ডিসিসিআই সহ-সভাপতি মনোয়ার হোসেনসহ থাইদূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বিনিয়োগর্বাতা/এসআর/এসএএম//


Comment As:

Comment (0)