undefined

বিআইবিএম - এ এসএমই ফাইন্যান্স বিষয়ক সেমিনার

 

মঙ্গলবার (০২ নভেম্বর, ২০২১) বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) -এ ‘এসএমই ফাইন্যান্স ইন বাংলাদেশ: ডু লোকাল ব্যাংকিং মার্কেট স্ট্রাকচারস ম্যাটার’ শীর্ষক  এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল। 

স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কন্সালটেন্সী) ড. আশরাফ আল মামুন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান।

সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মোঃ মোশাররেফ হোসেন। গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন- বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কন্সালটেন্সী) ড. আশরাফ আল মামুন; বিআইবিএম-এর সহকারি অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসেন সিআইপিএ, সিএসএএ; এসএমই ফাউন্ডেশনের সহকারি মহাব্যবস্থাপক সুমন চন্দ্র শাহ; ব্যাংক এশিয়া লিমিটেডের ফার্স্ট অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব মার্কেটস অ্যান্ড বিজনেস ইশতিয়াক আহমেদ রাহাত। 

এছাড়া আরও বক্তব্য রাখেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা; অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস -উল-ইসলাম; এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মাফুজুর রহমান; বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ জাকের হোসেন প্রমুখ। 

সমাপনী বক্তব্যে বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, যে সকল সুপারিশ এবং মন্তব্য আসছে তা গবেষণা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর সিদ্ধান্ত নিতে সহজ হবে। 
 
বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)