সরকারী ১০ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে নতুন ২১ ডিএমডি
সরকারী ১০ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ২১ জন মহাব্যবস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার (০১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র দেবনাথকে ওই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মজিবর রহমানকে সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরীকে একই প্রতিষ্ঠানের ডিএমডি করা হয়েছে।
রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক বেগম সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতি পেয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি হয়েছেন।
জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক শহীদুল ইসলামকে পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক চানু গোপাল ঘোষ একই ব্যাংকের ডিএমডি হিসাবে পদোন্নতি পেয়েছেন।
রূপালী ব্যাংকের মো. আ. রহিম বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।
জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক কামরুজ্জামান খান সোনালী ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেয়েছেন।
জনতা ব্যাংকের মাহবুবর রহমানকে পদোন্নতি দিয়ে সোনালী ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
রূপালী ব্যাংকের বেগম ওয়হিদা বেগম পদোন্নতি পেয়ে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের ডিএমডি হয়েছেন।
জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি হয়েছেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মীর মোফাজ্জল হোসেন পদোন্নতি পেয়ে একই ব্যাংকের ডিএমডি হয়েছেন।
রূপালী ব্যাংকের শওকত আলী খান একই ব্যাংকের ডিএমডি হয়েছেন।
জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান গাজীকে অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রূপালী ব্যাংকের খান ইকবাল হোসেনকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
জনতা ব্যাংকের কামরুল আহছান পদোন্নতি পেয়ে একই ব্যাংকের ডিএমডি হয়েছেন।
অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম একই ব্যাংকের ডিএমডি হয়েছেন।
রূপালী ব্যাংকের শচীন্দ্র নাথ সমাদ্দার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি হয়েছেন।
রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক বেগম সালমা বানুকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
বেসিক ব্যাংকের আবু মো. মোফাজ্জেল পদোন্নতি পেয়ে একই ব্যাংকের ডিএমডি হয়েছেন এবং
অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মনিরুল ইসলামকে একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ/পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা-২০১৯ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



