বিজিএমইএ

কপ২৬ সম্মেলনে তৈরি পোশাক শিল্পের অগ্রগতি তুলে ধরল বিজিএমইএ

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে কপ২৬ সম্মেলনে যোগদানকারী বিজিএমইএ নেতারা বাংলাদেশের একটি প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন।

সোমবার (১ নভেম্বর) এ প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। বিজিএমইএ প্রতিনিধি দলে রয়েছেন সহসভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব ও শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ।

বিজিএমইএর অন্যতম উদ্দেশ্য প্যাভিলিয়নটিতে টেকসই উন্নয়নের ক্ষেত্রে পোশাক শিল্পের সব ভালো কাজ প্রদর্শন করা ও  শিল্পের সবুজ বিপ্লব ও প্রতিশ্রুতিগুলো তুলে ধরা।

বিজিএমইএ তার ৪৭টি সদস্য কারখানার এসডিজি রিপোর্টিংসহ গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) ওপর ভিত্তি করে তৈরি করা সাসটেইনেবিলিটি রিপোর্টিং ২০২০ উপস্থাপন করেছে। এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই অগ্রগতির ওপর নির্মিত একটি ভিডিওচিত্রও বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে।

বিপুলসংখ্যক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক মিডিয়াসহ প্রচুর দর্শক বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন ও পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের অর্জনের প্রশংসা করেন। উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চসংখ্যক সবুজ পোশাক কারখানার আবাসস্থল হলো বাংলাদেশ।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)