কপ ২৬ সম্মেলনে বিজিএমইএ

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় লডস ফাউন্ডেশনের সহযোগিতা চায় বিজিএমইএ

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় লডস ফাউন্ডেশনের সহযোগিতা চেয়েছে দেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

প্রয়োজনীয় প্রশিক্ষণের সুবিধার্থে উদ্ভাবন, দক্ষতা এবং পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা কেন্দ্রে (সেন্টার অব ইনোভেশন, ইফিসিয়েন্সি এবং অকুপেশনাল সেফটি হেলথ) সহায়তার জন্য লডস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।


মঙ্গলবার (০২ নভেম্বর ২০২১) স্কটল্যান্ডের গ্লাসগোতে লাউডস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেসলি জনস্টনের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ ও আব্দুল্লাহ হিল রাকিব এবং শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ।

বিজিএমইএ নেতৃবৃন্দ চতুর্থ শিল্প বিপ্লব এর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণের সুবিধার্থে উদ্ভাবন, দক্ষতা এবং পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা কেন্দ্রে (সেন্টার অব ইনোভেশন, ইফিসিয়েন্সি এবং অকুপেশনাল সেফটি হেলথ) সহায়তার জন্য লডস ফাউন্ডেশনের প্রতি অহ্বান জানান।

ঢাকায় বিজিএমইএ সদর দফতরে স্থাপিত এই কেন্দ্রটির লক্ষ্য পণ্যের ক্ষেত্রে বিশেষ করে থ্রীডি ডিজাইনিং এবং ভার্চুয়াল প্রোটোটাইপিং - এর মতো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্পের সক্ষমতা বৃদ্ধি করা। এটি শিল্পকে ব্যয় সাশ্রয়ী করতে এবং লীড টাইম কমাতে সহায়তা করবে।

লাউডস ফাউন্ডেশন এসডিজি লক্ষ্য অর্জনে সচেতনতা বৃদ্ধির জন্য নিবিড়ভাবে কাজ করছে।

লাউডস ফাউন্ডেশন একটি স্বাধীন সংস্থা, যা বৈশ্বিক অর্থনীতিকে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু - ইতবাচ অর্থনীতিতে রুপান্তরের আন্দোলনে যুক্ত হয়ে কাজ করছে।

লেসলি জসষ্টন গ্লাসগোতে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপির সাথেও বৈঠক করেছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম/


Comment As:

Comment (0)