‘কোভিড-১৯ -এ ব্যাংকগুলোর প্রণোদনা প্যাকেজ’ বিষয়ক অনলাইন গোলটেবিল বৈঠক
বিশ্লেষকদের সুপারিশ ও মন্তব্যগুলো গবেষণা প্রতিবেদনে অন্তর্ভূক্ত করবে বিআইবিএম
‘কোভিড-১৯ -এ ব্যাংকগুলোর প্রণোদনা প্যাকেজ’ বিষয়ক বিভিন্ন বৈঠক ও সেমিনারে যে সকল সুপারিশ এবং মন্তব্য আসছে, তা গবেষণা প্রতিবেদনে অর্ন্তভুক্ত করা হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান। এতে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর সিদ্ধান্ত নিতে সহজ হবে বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার (০৯ নভেম্বর, ২০২১) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) -এ ‘কোভিড-১৯ -এ ব্যাংকগুলোর প্রণোদনা প্যাকেজ’ শীর্ষক এক অনলাইন গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আহমেদ জামাল। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কন্সালটেন্সী) ড. আশরাফ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান।
গোলটেবিল বৈঠকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) মোহাম্মদ মহীউদ্দিন সিদ্দিকী। গবেষণা দলে অনান্যের মধ্যে রয়েছেন- বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদ উল্লাহ; বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ নুরুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআইবিএমের চেয়ার প্রফেসর ড. মোজাফফর আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা; সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ; বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আহমেদ আলী প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএএম//



