ফেসবুক একাউন্ট ভেরিফায়েড করবেন যেভাবে
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিখ্যাত মানুষদের নামের পাশে সুন্দর একটি নীল-সাদা টিক চিহ্ন প্রায়ই দেখা যায়। সাধারণত অভিনেতা, সংগীতশিল্পী, রাজনীতিবিদ, লেখক ও ইনফ্লুয়েন্সারদের নামের পাশেই দেখা যায় এই ‘ভেরিফায়েড’ চিহ্নটি। আপনিও চাইলে অতি সহজেই আপনার ব্যক্তিগত বা ফেসবুক পেজকে ভেরিফারেড (ব্লু ব্যাজ) করতে পারবেন।
তবে বিখ্যাত কেউ না হলেও আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ফেসবুক অ্যাকাউন্টকে ভেরিফারেড করতে পারবেন আপনি নিজেই। আর এর জন্য প্রয়োজন ফেসবুকের কয়েকটি ধাপ সম্পন্ন করা। সঠিকভাবে সম্পন্ন করলে আপনার নামের পাশেও পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ‘ব্লু ব্যাজ’ চিহ্নটি।
ফেসবুক বলছে, প্রোফাইল বা পেইজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে ব্লু-ব্যাজ। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেইজও ভেরিফায়েড করা সম্ভব।
নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ভেরিফাই করলেই ব্লু-ব্যাজ পাওয়া যায়। প্রোফাইল বা পেইজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে।
ফেসবুক প্রোফাইল বা পেজ ভেরিফায়েড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন; https://www.facebook.com/business/learn/lessons/verify-facebook-instagram-account
২. এরপর নীচের দিকে পাবেন
You can apply for verification by filling out this form. সেখানে দিস ফরম ক্লিক করতে হবে।
৩. এরপর ফরম পুরন করতে হবে।
- পেজ অথবা প্রোফাইল সিলেক্ট করতে হবে।
-কনফার্ম অথেনটিসিটি (ড্রাইভিং লাইসেন্স/এনআইডি/পাসপোর্ট) সিলেক্ট করতে হবে।
- ডকুমেন্ট সংযুক্ত করতে হবে।
৪. কনফার্ম নোটেবিলিটি (বুঝাতে হবে যে আপনার প্রোফাইল বা পেইজটি জনস্বার্থে ভেরিফাই করা প্রয়োজন)
৪. ক্যাটাগরি নির্বাচন করুন;
৫. দেশ নির্বাচন করুন;
৬. দর্শক কারা তা উল্লেখ করুন (ঐচ্ছিক)
৭. আপনার নিজের/ প্রতিষ্ঠানের অন্যান্য নাম বা অন্য ভাষার নাম উল্লেখ করুন (ঐচ্ছিক)
৬. সর্বোচ্চ ৫টি লেখা, সামাজিক মাধ্যম এবং অন্যান্য লিংক উল্লেখ করুন যা থেকে বুঝা যায় যে আপনার প্রোফাইল বা পেইজটি জনস্বার্থ বহন করে।
৯. এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।
সব তথ্য দিয়ে সাবমিট করার কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানাবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



