বিজিএমইএ এবং ইউরাটেক্স

ইউরাটেক্স মহাপরিচালকের সাথে বিজিএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

পোশাক খাতের টেকসই উন্নয়নে বিজিএমইএকে সহযোগিতা করবে ইউরাটেক্স

পোশাক খাতের পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে এবং এ শিল্পের শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখার ক্ষেত্রে বিজিএমেএকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান অ্যাপারেল এন্ড টেক্সটাইল কনফেডারেশন (ইউরাটেক্স)।

বুধবার (১০ নভেম্বর ২০২১) বেলজিয়ামের এ্যান্টওয়ার্প-এ ইউরোপিয়ান অ্যাপারেল এন্ড টেক্সটাইল কনফেডারেশন (ইউরাটেক্স) এর মহাপরিচালক ডির্ক ভান্তিঘেম (Dirk Vantyghem)) এর সাথে সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।  

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আব্দুল্লাহ-হিল রাকিব এবং শাশা ডেনিমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ।

আলোচনায় টেক্সটাইল এবং পোশাক শিল্প সম্পর্কিত পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সেই সাথে শিল্পের চ্যালেঞ্জ এবং সুযোগসহ বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত ছিলো।

বিজিএমইএ নেতৃবৃন্দ বৈশ্বিক পোশাক বাজারে একটি মর্যাদাপূর্ন ব্র্যান্ড হয়ে উঠার ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের অসাধারন অগ্রযাত্রার কথা শেয়ার করেন। 
তারা বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যের গল্প ও বিশেষ করে, শিল্পে কর্মক্ষেত্রে বিশ্বমানের নিরাপত্তা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অগ্রগতি এবং টেকসইতার ক্ষেত্রে শিল্পের শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রভৃতিও আলোচনায় তুলে ধরেন।

ইউ এস গ্রীণ বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) কর্তৃক প্রত্যায়িত ১৫০টি লীড (লিডারশীপ ইন এনার্জি এন্ড এনভাইরনমেন্টাল ডিজাইন) পোশাক কারখানাসহ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক গ্রীন কারখানার আবাসস্থল বাংলাদেশ। 

ইউরোপিয় পোশাক এবং টেক্সটাইল কনফেডারেশন এর আনুষ্ঠানিক সূচনা হয়েছিলো ১৯৯৬ সালে। ইউরাটেক্স এর সদস্য ফেডারেশনগুলো ইইউ এর ১৬০.০০০ কোম্পানি’কে প্রতিনিধিত্ব করে, যাদের টার্নওভার ১৬২ বিলিয়ন ইউরো এবং কর্মীসংখ্যা ১.৫ মিলিয়ন।

 

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)