টেকসই সাপ্লাই চেইনের জন্য নৈতিক সোর্সিংয়ে গুরুত্বারোপ বিজিএমইএ’র
পণ্যের মূল্য পতনের পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে একটি টেকসই সাপ্লাই চেইন নিশ্চিত করতে এবং শ্রমিকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নৈতিক সোর্সিংয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
শুক্রবার (১২ নভেম্বর ২০২১) লন্ডনে এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ (ইটিআই)-এর নির্বাহী পরিচালক পিটার ম্যাকঅ্যালিস্টার (Peter McAllister) এর সাথে সাক্ষাতকালে এ বিষয়ে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ।
সাক্ষাৎকালে টেকসই পোশাক শিল্পের জন্য যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সাপ্লাই চেইন অংশীদারিত্ব কীভাবে শক্তিশালী করা যায়, তা সহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা।
বিনিয়োগবার্তা/এসএএম//



