undefined

বিএফআইইউ ও আইডিআরএ যৌথ উদ্যোগে মানিলন্ডারিং প্রতিরোধ সম্মেলন অনুষ্ঠিত   

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন, ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
 
১২-১৩ নভেম্বর, ২০২১ তারিখ মেয়াদে কক্সবাজারে বীমা প্রতিষ্ঠানমূহের মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাননীয় সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মাসুদ বিশ্বাস, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য  মইনুল ইসলাম ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএ। সম্মেলনে বিএফআইইউ’র মহাব্যবস্থাপক এ.বি.এম.জহুরুল হুদা ও অন্যান্য কর্মকর্তাগণ,আইডিআরএ এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, বেশ কয়েকটি বীমা প্রতিষ্ঠানের প্রধান
নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশে কার্যরত সকল বীমা প্রতিষ্ঠানসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করার লক্ষ্যে জিডিপিতে বীমা খাতের অবদান বৃদ্ধি করার বিষয়ে জোর দেন।

সাম্প্রতিক সময়ে কতিপয় প্রতিষ্ঠান কর্তৃক সঠিক সময়ে বীমা দাবী পরিশোধ না করার জন্য সামগ্রিকভাবে বীমা শিল্পের সুনাম নষ্টের বিষয়টি উল্লেখপূর্বক প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা না গেলে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না মর্মেও বক্তব্য পেশ করেন। 

এক্ষেত্রে বীমা খাতের আস্থা ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য নির্দেশনা দেন। বিশেষ অতিথি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মাসুদ বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, ২০১৫ সালে এপিজি’র মূল্যায়নে বাংলাদেশ কমপ্লায়েন্ট কান্ট্রির মর্যাদা লাভ করেছে তদুপরি, কিছুসুপারিশের ক্ষেত্রে বীমাসহ কতিপয় রিপোর্ট প্রদানকারী সংস্থাকে আরও কার্যকরী ভূমিকা রাখার জন্য অচএ কর্তৃক পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়াও তিনি বীমা সেক্টরের চিহ্নিত দুর্বলতাসমূহ দূর করার জন্য কাঠামোগত উন্নয়নের পাশাপাশি এফএটিএফ’র সুপারিশসমূহ, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, সন্ত্রাস বিরোধী আইন, বিএফআইইউ কর্তৃক জারীকৃত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করার আহবান জানান।
 
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন যে, বীমা খাতে গ্রাহক পর্যায়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি কম থাকলেও বীমা খাতে ক্ষেত্র বিশেষে ওভার ইনভয়েসিং এক্সপেন্ডিচার এর কারণে অবৈধ অর্থের সৃষ্টি হতে পারে যা মানিল্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার হতে পারে। তিনি এখাতে সুশাসন নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন।

দু’দিনের সম্মেলনে বিভিন্ন সেশনে বীমা খাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত ঝুঁকি, ঝুঁকি নিরসনের উপায় এবং বিদ্যমান প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে ২টি প্যানেল ডিসকাশনসহ মোট ৪টি পেপার উপস্থাপন করা হয়।

পরিশেষে সম্মেলনে প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য সকলের সুপারিশ ও ফিডব্যাক বিবেচনায় নিয়ে বিএফআইইউ’র মহাব্যবস্থাপক এ.বি.এম.জহুরুল হুদা পরবর্তী
বছরে পরিপালনের জন্য গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ ঘোষণা করেন।

বিনিয়োগর্বাতা/এসআর/


Comment As:

Comment (0)