প্রধানমন্ত্রী

করোনার ক্ষতি পোষাতে কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:  করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনা মহামারিতে দীর্ঘদিন লকডাউনে ছিল দেশ। এসময় জরুরি পরিষেবা ছাড়া প্রায় সব ধরনের কাজই বন্ধ ছিল। গেলো দুই বছরে দেশের সাধিত হওয়া এই ক্ষতি পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে।

সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদের কাছে ২০২০-২১ অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উত্থাপন করা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, যেহেতু করোনা সংক্রমণের দুই বছর হয়ে গেছে; সেজন্য এরইমধ্যে একটা প্রটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু গতি বাড়িয়ে কাজ করে উন্নয়নের গতি আগের মতো নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শুধু উন্নয়ন কার্যক্রম না, সব ধরনের কাজকর্ম (গতি বাড়াতে হবে); যাতে আমাদের গ্রোথ রেটসহ সবকিছু কোভিডের আগের অবস্থায় ফিরে যায় এবং সেখান থেকে আবার প্রোগ্রেস করতে পারি।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে এসেছে। তবে সংক্রমণের সময় দেওয়া বিধিনিষেধ এখনও কিছু কিছু বলবৎ রয়েছে জানান সচিব।

তিনি বলেন, ‘বঙ্গভবনে এবার ১৬ ডিসেম্বরের প্রোগ্রাম হচ্ছে না। প্যারেড গ্রাউন্ডে প্রোগ্রাম হবে, কারণ সেখানে ফ্রি মিক্সিং হবে না। ফ্রি মিক্সিং টাইপের ম্যাসিং লেভেলের এগুলোকে ডিসকারেজ করা হচ্ছে।

মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উত্থাপন করা হয়েছে।

প্রতিবেদনের কথা উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৭৮ শতাংশ। আগামী বছর (২০২২ সাল) ৩০ জুন বা এর কাছাকাছি সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত দেশের জিডিপি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। এসময়ে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলারে, রাজস্ব আয় বেড়েছে ২৩ দশমিক ৫৭ শতাংশ।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারিভাবে ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন খাদ্য মজুত করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত বছর একই সময় ছিল ৬ লাখ মেট্রিক টনের কিছু বেশি; যেটা ছিল উদ্বেগজনক। এবারের খাদ্যের মজুত অত্যন্ত স্বস্তিদায়ক।

দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। করোনা মহামারির কারণে অনেক আয়োজনই সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হয়েছে। এবার সেই আয়োজনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠান আগামী বছরের (২০২২ সাল) মার্চ পর্যন্ত বাড়বে। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনও আলোচনা হয়নি।

এদিকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ভাষণের খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিষয়ে ভাষণ দেন রাষ্ট্রপতি।

তিনি জানান, আগামী বছর (২০২২ সাল) প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে বিষয়বস্তু থাকবে ‘স্বাধীনতার ৫০ বছর

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)