স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন

‘ওমিক্রন’ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আর করোনা সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে থাকা ৬০ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, আমরা জানি করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাই ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে।

তিনি বলেন, নো মাস্ক নো সার্ভিস নয় এখন সরকার বলতে চায়, নো ভ্যাকসিন নো সার্ভিস।

এসময় মন্ত্রী বলেন, স্কুল-কলেজ যে অবস্থায় আছে সেভাবেই থাকবে। আর যেন সময় বা ক্লাসের দিন বাড়ানো না হয়।

ওমিক্রন ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলেঢালাভাব চলে এসেছে, তা নিয়ন্ত্রণে কঠোর হতে হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)