WhatsApp Image 2021-11-30 at 6

প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি বিজিএমইএ সভাপতির শ্রদ্ধা

আনিসুল হককে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে জাতি

নিজস্ব প্রতিবেদক: সমাজ ও ব্যবসা-বানিজ্যে অসামান্য অবদান রাখার জন্য জাতি চিরকাল আনিসুল হককে শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার (৩০ নভেম্বর, ২০২১) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার (আনিসুল হকের) প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

ফারুক হাসান বনানীতে এই স্বপ্নদ্রষ্টা নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

প্রয়াত মেয়র আনিসুল হকের জীবন ছিলো বর্ণাঢ্যময়। টেলিভিশন উপস্থাপক হিসেবে জীবন শুরু করলেও কালের পরিক্রমায় তিনি হয়েছিলেন একজন সফল ব্যবসায়ী। ব্যবসায়ী হিসেবে তার সফল পদচারণা ছিলো তৈরি পোশাক শিল্প, বিদ্যুৎ উৎপাদন, তথ্য প্রযুক্তি, আবাসন, মিডিয়া এবং কৃষিভিত্তিক শিল্পে।

আনিসুল হক একাধারে বিজিএমইএ, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, এফবিসিসিআই এবং বিআইপিপিএ (বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস এসোসিয়েশন) সহ বেশ কয়েকটি বৃহৎ সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)