'বিজয়ের ৫০ বছর - লাল সবুজের মহোৎসব’-এর নজরুল উৎসব অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের ৫০ বছরপূর্তি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের ৫০ বছরপূর্তি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ উল্লেখ করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
শনিবার (০৪ ডিসেম্বর ২০২১) রাজধানীর হাতিরঝিলস্থ এমফিথিয়েটারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত 'বিজয়ের ৫০ বছর - লাল সবুজের মহোৎসব’-এর নজরুল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মনেপ্রাণে বিশ্বাস করতেন বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে এক সময়ের অচেনা বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।
মন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, সাহিত্য ও সংগীতের মাধ্যমে একটি জাতিকে কবি জাগিয়ে তুলেছিলেন। তিনি বাঙালির মনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনার বীজ বপন করেছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।
বিনিয়োগবার্তা/এসএএম//



