undefined

সংসদে পাস হওয়া ৯ বিলে রাষ্ট্রপতির সম্মতি

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত পঞ্চদশ (২০২১ খ্রিস্টাব্দের ৫ম) অধিবেশনে পাস হওয়া ৯টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) এসব বিলে সম্মতি দেন তিনি।

 

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কোনও বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। ফলে এ বিলগুলো একন আইনে পরিণত হয়েছে।

 

রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হলো- বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; বিশেষ নিরাপত্তা বাহিনী বিল, ২০২১; বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন বিল ২০২১ ; বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১; ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১; মহাসড়ক বিল, ২০২১; টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড ম্যারিটাইম জোনস বিল ২০২১;  বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)