ডা. মুরাদ

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ডা. মুরাদ

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

 

ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্রটি নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা।

 

এর আগে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেয়ায় প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)