DSC_1454

‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ এর ৮ম দিনের অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি

বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আঞ্চলিক লোকজ ঐতিহ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের একেক অঞ্চলের রয়েছে নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি আচার  আঞ্চলিক এসব লোকজ ঐতিহ্যের চর্চা বাংলাদেশের সংস্কৃতিকে করেছে বৈচিত্রময় এবং সমৃদ্ধ আবহমান বাংলাদেশের আঞ্চলিক সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরতেই এফবিসিসিআই আয়োজিতবিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব অঞ্চলভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপীবিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব এর  ৮মদিনের অনুষ্ঠানে দেয়া সভাপতির বক্তব্যে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতিজনাব মোঃ জসিম উদ্দিন

অনুষ্ঠানের ধারাবাহিকতায় বুধবার ছিলো চট্টগ্রাম রংপুর বিভাগের ওপর আয়োজন

এফবিসিসিআই সভাপতি বলেন, চট্টগ্রাম রংপুরে নিজস্ব সংস্কৃতিতে উঠে এসেছে চিরন্তন বাংলার নিত্যদিনের জীবন যাপন আশা আকাঙ্খার প্রতিফলন গান, পালা কবিতার শব্দে-ছন্দে অঞ্চলের নিজস্ব গন্ডি ছাড়িয়ে বাংলাদেশের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রীটিপু মুনশি, এমপি

তিনি বলেন, যে দেশ আমাদের এক সময় শোষন করেছে, সেই পাকিস্তানের অর্থনীতিবিদরা এখন তাদের দেশের অর্থনীতিকে বাংলাদেশের মতো করতে চায়

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, তাতে সারাবিশ্বই অবাক হয়েছে যেখানেই যাই, সবাই বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে যাদুর কাঠি আছে 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেনএফবিসিসিআই সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন, এমপি

তিনি জানান, বিজয়ের ৫০ বছরের পুরোটা সময় মসৃন ছিলোনা স্বাধীনতার ৫০ বছর বিশ্লেষণ করলে দেখা যায় ২৯ বছরই ছিলো স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের শাসনামলেই দেশের উন্নতি সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বের কারণেই বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ শুধু অর্থনীতিই নয়, সামাজিকভাবেও বাংলাদেশ অনেক দেশকে পেছনে ফেলেছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে পরিকল্পনার কারণেই সফলতা এসেছে

শুভেচ্ছা বক্তব্যে ঢাকা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান ঢাকা উত্তরসিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম

অতিথিদের বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিতহয়

১৬ দিনব্যাপীবিজয়ের ৫০ বছর:লাল সবুজের মহোৎসব এর ৯ম দিন বৃহষ্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রাজশাহী বরিশাল বিভাগের অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)