নিউ নরমাল ব্যবসায়িক সুযোগ বিষয়ক ওয়েবিনারে বিজিএমইএ সভাপতি
ভার্চুয়াল মার্কেটপ্লেস প্রবৃদ্ধির একটি বড় উৎস হতে পারে
নিজস্ব প্রতিবেদক: কোভিড মহামারী ব্যবসায় নতুন সুযোগ, বিশেষ করে ভার্চুয়াল মার্কেটপ্লেস এবং অনলাইনভিত্তিক বিক্রয় সম্প্রসারণের মতো সুযোগ তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি।
তিনি বলেন, ভার্চুয়াল মার্কেটপ্লেস আমাদের প্রবৃদ্ধির একটি বড় উৎস হতে পারে। তবে এর জন্য ব্র্যান্ড ও অন্যান্য স্টেকহোল্ডারদের আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) নিউ নরমাল ব্যবসায়িক সুযোগ বিষয়ক ওয়েবিনারে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন ফারুক হাসান।
চায়না ডেইলি লিডারশীপ রাউন্ডটেবিল এবং এশিয়ার ২০টি দেশের ২৩টি জাতীয় গনমাধ্যমের একটি জোট, এশিয়ান নিউজ নেটওয়ার্ক, এই ইভেন্টর আয়োজন করে, যেখানে শীর্ষস্থানীয় আঞ্চলিক অর্থনীতিবিদগন এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ ২০২২ সালে ব্যবসার ক্ষেত্রগুলোতে প্রত্যাশিত প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ওয়েবিনারে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক, ম্যানিলা এর প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক মূল বক্তব্য প্রদান করেন।
ওয়েবিনারে ব্যাংককের মাইনর হোটেলস এর সিইও দিলীপ রাজা কারিয়ার, জাকার্তার ইন্দো ফুড এর পরিচালক অ্যাক্সটন সেলিম এবং কুয়ালালামপুরের দি স্টার মিডিয়া গ্রুপের সাবেক সিইও ওং চুনওয়াই প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহন করেন। সেশনটি সঞ্চালনা করেন এশিয়া নিউজ নেটওয়ার্কের সম্পাদক পানাজান ভিরোজ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, কোভিড-১৯ মহামারির কারনে সৃষ্ট নিউ নরমাল পরিস্থিতিতে ব্যবসা-বানিজ্যে ভালো করতে হলে ক্রেতা-সরবরাহকারীদের সম্পর্ক সুগভীর হওয়া প্রয়োজন।
তিনি বলেন, গভীর অংশীদারিত্ব আমাদের মধ্যে আরও স্পৃহা এবং জবাবদিহীতার সঞ্চার করে, যেটি কিনা ভবিষ্যতে শিল্পের যে কোন সংকট মোকাবেলায় আমাদেরকে সাহায্য করবে।
বাংলাদেশের নিজস্ব সামর্থ্য ও সক্ষমতা বিকাশের জন্য ব্যাক ওয়ার্ড লিংকেজ শিল্প স্থাপনের এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন, কোভিড-১৯ এর কারনে ব্যবসা-বানিজ্যে ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যেহেতেু আমরা গর্বের সাথে এলডিসি ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ করেছি, তাই একটি শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ন ব্যাকওয়ার্ড লিংকেজ খাত আমাদেরকেই উরোপের বাজারে ডাবল ট্রান্সফরমেশন রুলস অব অরিজিন মেনে চলতে সহায়তা করবে।
বিজিএমইএ সভাপতি চতুর্থ শিল্পবিপ্লবে রকারনে প্রযুক্তিগত পরিবর্তনগুলো মোকাবেলা করার জন্য শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা অর্জন ও উন্নয়নের উপরও গুরুত্বারোপ করেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



