এফবিসিসিআই’র লাল সবুজের মহোৎসব

এফবিসিসিআই আয়োজিত ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ এ শিল্পমন্ত্রী

যুব সমাজের উদ্যমী নিবেদনে অর্থনীতিতে গতি এসেছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের যে অগ্রগতি উন্নয়ন, এই সফলতার মূল কারিগর দেশের যুব সমাজ। তাদের উদ্যমী নিবেদনে ব্যবসা-বাণিজ্য আরও অর্থনীতিতে গতি এসেছে বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

 

এফবিসিসিআই আয়োজিত ১৬দিন ব্যাপীবিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসবএর ১৫তম দিনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমে তরুণ সমাজকে উজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রেখেছে এদেশের ব্যান্ড শিল্পীরা। ঐতিহাসিক সুবর্নজয়ন্তী এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীর বাংলাদেশের কান্ডারি তরুণদের জন্য উৎসবের উপলক্ষ এনে দেওয়ায় তিনি এফবিসিসিআইকে ধন্যবাদ জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, সাড়ে তিন বছরের দেশ শাসনের যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে সঠিক পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু তিনি বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আরো বেগবান হতো। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ হচ্ছে। 

 

স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ স্বাধীন না বাঙালীরা উদ্যোক্তা হতে পারতো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজকের ব্যবসায়ীক সফলতা, অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই বিজয়ের ৫০ বছরে মহোৎসবের আয়োজন করেছে এফবিসিসিআই।

 

 

রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপীবিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসবএর ১৫তম দিনের আয়োজন ছিলো ব্যান্ড সংগীত। বুধবার সন্ধ্যায় ব্যান্ড সংগীত পরিবেশন করে জনপ্রিয় বিভিন্ন ব্যান্ডদল।

 

বিনিয়োগবার্তা/শামীম//

 


 


Comment As:

Comment (0)