রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনের আহ্বান

ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশ্যাল রেপোর্টিয়ারের সাক্ষাৎ

রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বিশ্ব জনমত গঠন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান।

রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমানের সাথে তাঁর মন্ত্রণালয়ের অফিসকক্ষে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশ্যাল রেপোর্টিয়ার (Special Rapporteur) টম এ্যান্ড্রেউস (Tom Andrews) এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে কক্সবাজারের শরণার্থী ও তাদের শিশুদের লেখাপড়া, ক্যাম্পসমূহের অতি ঘনবসতি এবং  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্পেশ্যাল রেপোর্টিয়ার কোভিড-১৯ মোকাবেলায় সরকারের সাফল্যের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মিয়ানমার এ সমস্যা সৃষ্টি করেছে তাই তাদেরকেই এ সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বিশ্ব জনমত গঠনে এবং সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রতিনিধিদলকে অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এসময় উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)