মন্ত্রিপরিষদ

মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপের কারাগারে থাকা ৪৩ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার (১৯ ডিসেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 

মন্ত্রিপরিষদ সচিব জানান, মালদ্বীপে বাংলাদেশের সাজাপ্রাপ্ত ৪৩ জন এবং অপর ৪০ জন বিচারাধীন অবস্থায় বন্দি আছেন। তবে বাংলাদেশে কোনো মালদ্বীপের নাগরিক কারাবন্দি নেই।

 

তিনি আরও বলেন, বাংলাদেশি বন্দিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে মালদ্বীপে আমাদের কিছু প্রিজনার আছে। মালদ্বীপেরও কিছু ছেলে-মেয়ে এখানে পড়ালেখা করে। তারাও যদি এখানে কোনো অফেনেন্সের সঙ্গে ইনভলব হয়, তাদের প্রয়োজন হলে ওই দেশে নিয়ে যাওয়া। এজন্য বন্দি বিনিময় চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফরকালে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)