ডিজিটাল হেলথ কেয়ার

পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সেবায় কাজ করবে ডিজিটাল হেলথ কেয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশভিত্তিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, ডিজিটাল হেলথ কেয়ার সম্প্রতি পোশাক খাতের ১ লাখ শ্রমিককে ১ম পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা পাওয়ার সুযোগ করে দিতে বিজিএমইএ এর সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। ১ লাখ সুবিধাভোগী দিয়ে পাইলট প্রকল্পটি শুরু হলেও পর্যায়ক্রমে দেশের সকল পোশাক কর্মীদের মানসম্পন্ন স্বাস্থ্য সেবার অধীনে আনার প্রকল্পটি ধীরে ধীরে জন্য সম্প্রসারণ করা হবে।

২৩ ডিসেম্বর ২০২১ গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং গ্রামীণ টেলিকম ট্রাষ্ট এর সিইও মোঃ আশরাফুল হাসান চুক্তিটি স্বাক্ষর করেন।

শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি, বিজিএমইএ এবং ডিজিটাল হেলথ কেয়ারের পক্ষ থেকে ফিরোজ আহমেদ খান- ডিরেক্টর অব ফাইন্যান্স এন্ড অপারেশন, মোহাম্মদ মোবাইদুর রহমান- হেড অব বিটুবি, পার্টনার শিপ, প্রজেক্টস এন্ড লয়্যালটি, হাসিব বিন আকবর – হেড অব লিগ্যাল এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স, পারভেজ আহমেদ। লিড ম্যানেজার, বিটুবি, তানজিদা ইসলাম- অ্যাসিস্টেন্ট ম্যানেজার, প্রজেক্টস এন্ড পার্টনারশিপ, মাইশা বিনতে সিদ্দিক- স্বাস্থ্য বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

এই চুক্তির প্রাথমিক উদ্দেশ্য হলো পোশাক শ্রমিকদের কে ডিজিটাল হেলথ কেয়ারের বিশেষ পণ্য ‘আরএমজি স্টারএ নিবন্ধন করানো এবং এই স্বাস্থ্য সেবার আওতায় ক্রমান্বয়ে সকল পোশাক শ্রমিকদেরকে আনা। এই আওতায় শ্রমিকরা মোবাইলসক্ষম ডিজিটাল স্বাস্থ্য সেবা পরিষেবা এবং সাধারণ পারিবারিক স্বাস্থ্য পরামর্শ এবং টেলি মেডিসিনসহ আর্থিক সহায়তা প্যাকেজ পাওয়ার সুযোগ লাভ করবে।

এই নতুন পণ্যের অধীনে পোশাক কর্মীদেরকে বিভিন্ন পরিষেবা দেয়া দেয়া হবে। বিনামূল্যে ডাক্তার কল (ভয়েস), হাসপাতালে ভর্তির জন্য সর্বোচ্চ নগদ কভারেজ, ওপিডি কভারেজ, আইসোলেশন কভারেজ এবং মাতৃত্ব কভারেজ। নিবন্ধিত কর্মীরা হাসপাতালে ভর্তির জন্য বছরে ২০,০০০/- টাকা পর্যন্ত কভারেজ পাবেন। প্যাকেজে রয়েছে আনলিমিটেড ডাক্তার কলের সুবিধা।

বিনিয়োগবার্তা/শামীম//


Comment As:

Comment (0)