লঞ্চে আগুন

ঝালকাঠিতে লঞ্চে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪০

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ মারজিয়া আক্তার নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাড়িয়েছে ৪০ জনে।

 

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারজিয়ার মৃত্যু হয়।

 

হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার জানান, কিছুক্ষণ আগে জানতে পেরেছি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ মারজিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরের ৭০ ভাগ পোড়া ছিল। মারজিয়াকে ভোরে হাসপাতালে ভর্তি করা হয়।

 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে।

 

খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ঝালকাঠির কোস্ট গার্ড ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। দগ্ধদের মধ্যে ৭২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

 

জানা গেছে, লঞ্চটিতে হাজারখানেক যাত্রী ছিলেন। সুগন্ধা নদীতে থাকাবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী দিয়াকুল এলাকায় বিপর্যস্ত লঞ্চটি ভেড়ানো হয়।

 

লঞ্চের যাত্রীরা জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়। পরে সে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হয়। প্রাণে বাঁচতে অনেকে নদীতে ঝাঁপ দেয়।

 

বিনিয়োগাবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)