রিয়াজ উদ্দিন আহমেদ

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের চার বারের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

 

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

রিয়াজ উদ্দিন আহমেদের পারিবারিক সূত্র তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্র জানায়, সম্প্রতি রিয়াজ উদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে বাসায় চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৬ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

 

সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন। গত ২১ ডিসেম্বর তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন।

 

রিয়াজ উদ্দিন আহমেদদ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসএবংদ্য নিউজ টুডেপত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চারবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন।

 

তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

 

রিয়াজ উদ্দিন ১৯৪৫ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে এমএ ১৯৭২ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

 

কিছুদিন অধ্যাপনা শেষে ১৯৬৮ সালে তিনি তৎকালীনপাকিস্তান অবজারভারপত্রিকায় যোগ দেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।

 

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান অবজারভারের চাকরি ছেড়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। স্বাধীনতার পর আবারও অবজারভারে যোগ দেন রিয়াজ উদ্দিন। সেখানে তিনি ১৯৯০ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেন। এরপর একটানা দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসপত্রিকাটি সম্পাদনা করেন তিনি। সেখানে কয়েকবছর দায়িত্ব পালনের পরদ্য নিউজ টুডেপত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে আবির্ভূত হন তিনি। সেখানে বেশ কয়েকবছর সময় দিয়ে গত কয়েক বছর আগে ‘দ্য ফিনান্সিয়াল হরর’ পত্রিকাটি পরিচালনা করেন তিনি।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)