LankaBangla Foundation distributes winter clothes at Panchagarh

পঞ্চগড়ে লংকাবাংলার শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: লংকাবাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে পঞ্চগড়ে শীতার্ত সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লংকাবাংলা ফাউন্ডেশন নিজেদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালনা করে থাকে। চলতি বছরে দুর্দশাগ্রস্ত ও শীতার্ত মানুষের প্রয়োজন বিবেচনা করে পঞ্চগড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা।

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ কার্যক্রমটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সমূহে পরিচালিত হয়।

বিতরণের সময় উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং লংকাবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এগিয়ে চলার এই প্রচেষ্টায় লংকাবাংলা ফাউন্ডেশনের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)