Image

দারাজের ১২.১২ ক্যাম্পেইনে রিয়েলমি’র নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি দারাজের ১২.১২ ক্যাম্পেইনে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জনের মাধ্যমে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে।

সম্প্রতি, শেষ হওয়া দারাজের ১২.১২ ক্যাম্পেইনটিতে রিয়েলমি জিটি নিও ২, জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৮ ফাইভজি- ৫জি স্মার্টফোনের মধ্যে সর্বোচ্চ বিক্রির তালিকায় ছিলো। পাশাপাশি, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রিয়েলমি নারজো ৫০আই এবং রিয়েলমি সি২১ওয়াই।

১২.১২ ক্যাম্পেইনটিতে ক্রেতাদের জন্য রিয়েলমি দুর্দান্ত অফার প্রদান করেছে। এর মধ্যে ছিলো প্রতিটি রিয়েলমি স্মার্টফোন ক্রয়ে ১২ শতাংশ পর্যন্ত ছাড়, ইএমআই সুবিধা সহ অসংখ্য পুরস্কার। এ ক্যাম্পেইনে রিয়েলমি জিটি নিও ২ (৮/১২৮ জিবি) এর মূল্য নির্ধারণ করা হয় ৩৬,৩১৪ টাকা (স্মার্টফোনটির বাজার মূল্য ৩৯,৯৯০ টাকা), জিটি মাস্টার এডিশন (৮/১২৮ জিবি) দাম রাখা হয় ৩২,৯৮০ টাকা (ফোনটির বাজার মূল্য ৩৩, ৯৯০ টাকা) এবং রিয়েলমি ৮ ফাইভজি (৮/১২৮ জিবি) মূল্য নির্ধারণ করা হয় ২২,১৬৬ টাকা (স্মার্টফোনটির বাজার মূল্য ২২,৯৯০ টাকা)। এ ক্যাম্পেইনটি শুরু হওয়া মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রদানকৃত স্টক শেষ হয়ে যায়; এর মাধ্যমেই নতুন একটি মাইলফলক অর্জন করে রিয়েলমি।

রিয়েলমি হাই-এন্ড মার্কেটে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। জিটি সিরিজের ফোনগুলো (জিটি নিও ২ ও জিটি মাস্টার এডিশন) বাজারে নিয়ে এসে ক্রেতাদের ভালো দামে উন্নত প্রযুক্তি ও দুর্দান্ত পারফরমেন্সের ফোন কেনার সুবিধা দিয়েছে রিয়েলমি। দেশে ফাইভজি জনপ্রিয় করতে কাজ করছে রিয়েলমি। দেশের বাজারে রিয়েলমি ৮ ফাইভজি নিয়ে এসেছে, যা ক্রেতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।   
উল্লেখ্য, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফোলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

রিয়েলমি:
ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রির রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:         
নাবিল ইকবাল
প্রোজেক্ট ম্যানেজার, রিয়েলমি
ইমেইলঃ nabiq19@gmail.com

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)