মাইক্রোসফট অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে ডাবল প্রাইজ জিতল আমরা টেকনোলজিস
নিজস্ব প্রতিবেদক: আমরা কোম্পানিজ অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছে যে আমরা কোম্পানিজ মাইক্রোসফট ইন্সপায়ার সাউথ-ইস্ট এশিয়া অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে দুটো সম্মানজনক পদক অর্জন করেছে।
মাইক্রোসফট এর বার্ষিক পার্টনার অ্যাওয়ার্ড সাউথ-ইস্ট এশিয়ার গুরুত্বপূর্ণ নতুন মার্কেটের পার্টনারদের মাঝে যারা টেকসই এবং পরিমাপযোগ্য অবদান রেখেছেন (১) ব্যবহারিক বৃদ্ধির দ্বারা (২) ক্লাউড সার্ভিসে গ্রাহক অধিগ্রহন দ্বারা (৩) প্রতিযোগিতার দ্বারা (৪) কো-সেল দ্বারা (ডিজিটাল সার্ভিস ব্যাবহারে উদ্বুদ্ধ করার মাধ্যমে) (৫) উদ্ভাবন (মাইক্রোসফট ক্লাউড প্লাটফর্মে পরিমাপযোগ্য মান বৃদ্ধির দ্বারা)।
আমরা টেকনোলজিস লিমিটেড ২০২১ সালের সেরা মাইক্রোসফট ক্লাউড সল্যুশন পার্টনার এবং মডার্ন ওয়ার্ক ক্লাউড পার্টনার ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে।
আমরা পরিবার, তাদের নিরলস পরিশ্রম, কর্মক্ষেত্রে উদ্ভাবন এবং সম্মিলিত প্রয়াসের স্বীকৃতির জন্য মাইক্রোসফটের প্রতি কৃতজ্ঞ।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



