BPA_3974

সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এঁর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।


কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরিফা কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সারাদেশে বাঙালীর সাংস্কৃতিক ঐতিহ্যের আবহ তৈরী এবং বিভিন্ন নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় সবার কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী শিল্প সামগ্রী এবং লুপ্তপ্রায় স্বকীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ, তাঁতবুনন শিল্পের উন্নয়ণ, সঙ্গীত-নৃত্য-বাদ্যযন্ত্রের প্রশিক্ষণের সাথে নৃ-গোষ্ঠীদের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবাদি পালন, মাতৃভাষা চর্চাসহ আন্ত:জেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময়ের পরামর্শ প্রদান করা হয়।

ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়ণ ও বিকাশে যথাযথ প্রশিক্ষণ প্রদান এবং এ শিল্পের প্রচার, প্রসার ও বাজারজাতকরণের সক্ষমতা অর্জনের মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিকভাবে উন্নত অবস্থানে নিয়ে আসার লক্ষ্যে করণীয় সম্পর্কে নৃ-গোষ্ঠীর পক্ষ থেকে প্রস্তাবাকারে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিলের সুপারিশ করা হয়।

পর্যটন মৌসুম শীতকালে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটকদের আকৃষ্ট করতে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নৃ-গোষ্ঠী সমূহের বিভিন্ন আকর্ষনীয় পণ্যের প্রদর্শনীর আয়োজনেরও সুপারিশ করা হয়।

কমিটি কর্তৃক গঠিত ২ নম্বর সাব-কমিটির ৬৪টি জেলার জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনে সুপারিশসম্বলিত  প্রতিবেদন বৈঠকে উপস্থাপন ও আলোচনা করা হয়।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
   

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)