20211230_123957

সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

বিলুপ্ত প্রায় মিঠা পানির মৎস্য উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: বিলুপ্ত প্রায় মিঠা পানির মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য ডিম ছাড়ার সময় ও পোনা মাছ সংরক্ষণের পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার এ কমিটির ১৬তম বৈঠক কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, বি.এম কবিরুল হক, মোঃ শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, নাজমা আকতার, মোছাঃ শামীমা আক্তার খানম, নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং প্রান গোপাল দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চতকরণ শেষে বিভিন্ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মৎস্য উন্নয়ন প্রকল্পের উপর প্রতিবেদন উপস্থাপিত হয়।

বৈঠকে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মৎস্য সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও আহরণের কাংখিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সামুদ্রিক ও মিঠা পানির মৎস্য ব্যবস্থাপনার কার্যক্রম অব্যাহত আছে। হাওড় এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদ উন্নয়ন চলমান রয়েছে।

বৈঠকে গবেষকদের প্রচেষ্টায় বিলুপ্ত প্রায় মিঠা পানির মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য ডিম ছাড়ার সময় ও পোনা মাছ সংরক্ষণের পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে আরো উল্লেখ করা হয় যে, প্র্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ও নির্দেশনায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি মৎস ও প্রাণীজ সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য সম্মত মৎস্য উৎপাদনে উপযুক্ত জলাশয়, মানসম্মত খাদ্য, ঔষধ ইত্যাদির প্রতি গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হয়।

বৈঠকের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। দেশের উন্নয়ন কাজে সরকারের সাফল্যের জন্য কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান হয়।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)