বাংলাদেশ ব্যাংক ও ব্যবসায়ি প্রতিনিধি

বাংলাদেশ ব্যাংক ও ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক

কেন্দ্রিয় ব্যাংককে সহায়তামূলক আর্থিক নীতি অব্যাহত রাখার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংককে সহায়তামূলক আর্থিক নীতি অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে দেশের ব্যবসায়ী সম্প্রদায়।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২১) বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্ণর ফজলে কবিরের সাথে ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক চলাকালে তারা এ আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর কাজী সাইদুর রহমান এবং আবু ফরাহ মো. নাছের সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই)র সভাপতি মো: জসিম উদ্দিন। অনান্যের মধে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ বিভিন্ন খাতের ব্যবসায়িরা এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বানিজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট এর সম্ভাব্য প্রভাবের নতুন শঙ্কা বিবেচনায় রেখে বাংলাদেশ ব্যাংককে সহায়তামূলক আর্থিক নীতি অব্যাহত রাখা, বিশেষকরে ঋণ স্থগিত সুবিধার সম্প্রসারণ অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের সময়োপযোগী নীতিসহায়তা বিশেষকরে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের ঘোষনা ও সেই সাথে বাংলাদেশ ব্যাংকের সহায়তামূলক নীতি উদ্যোগগুলো শিল্পখাতকে কোভিড-১৯ এর ভয়াবহ প্রভাব থেকে পুনুরুদ্ধারের সংগ্রামে সহায়তা করে দেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকা রক্ষা করেছিল। কারন, ব্যবসা এখনো পূর্ব অবস্থানে ফিরে আসেনি।

তিনি আরও বলেন, “অর্থনৈতিক কার্যক্রম এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি, অনেক ব্যবসায়ী ঋণ পরিশোধ করার সক্ষমতা এখনও ফিরে পাননি। বিশ্ব বাজারে শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধি ও জাহাজ ভাড়া বৃদ্ধি দেশের প্রধান রপ্তানি শিল্পে প্রভাব ফেলেছে। তাছাড়া ব্যবসা যখন ফিরে আসার পথে রয়েছে, তখন আবার নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট রপ্তানিকারকদের মধ্যে উৎকন্ঠার সৃষ্টি করছে।

তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যবসার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংককে ব্যবসায় আর্থিক নীতি সহায়তা প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানান।

প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ নীটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর সভাপতি এ.কে.এম. সেলিম ওসমান এমপি,  রিয়েল এষ্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) এর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), এমসিসিআইএর সিনিয়র সহ-সভাপতি কামরান রহমান, এফবিসিসিআইএর সহ-সভাপতিগন মোস্তফা আজাদ চৌধুরী বাবু, আমিনুল হক শামীম, মোঃ আমিন হেলালী, সালাহউদ্দিন আলমগীর, মোঃ হাবিবউল্লাহ ডন এবং এম. এ রাজ্জাক খান।

বিনিয়োগবার্তা/শামীম//

 


Comment As:

Comment (0)