ঘন কুয়াশা

ঘন কুয়াশায় ব্যাহত উপকূলীয় এলাকার জীবনযাত্রা

ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পটুয়াখালীর কলাপাড়াসহ গোটা উপকূলীয় এলাকা। পুরো এলাকাজুড়ে কন কনে ঠান্ডা আর মৃদু হিমেল হাওয়া বইছে। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। দিনের বেলায়ও হেড লাইট চালিয়ে চলছে গাড়ি। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের নিত্য দিনের কার্যক্রম। তীব্র শীতে সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।

বৃহস্পতিবার সর্বনিম্ন ১২.৫ ডিগ্নি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ক্ষেপুপাড়া আবহাওয়া অফিস।

এদিকে গত এক সপ্তাহে হাসপাতালগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়া জনিত রোগীর সংখ্যাও বেড়েছে। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

কলাপাড়া পৌর শহরের বাসিন্দারা জানান, সকাল সাড়ে নয়টায়ও সূর্য ওঠেনি। কুয়াকাশায় এক স্থান থেকে অন্য স্থান দেখা যাচ্ছে না। রিকশ চালাতে কষ্ট হচ্ছে। বাজারেও তেমন ক্ষেপ (যাত্রী) নেই।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, শীতের সময় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা একটু বেড়ে যায়। তবে হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না।

ক্ষেপুপাড়া আবহাওয়া অফিসের উপ-পর্যবেক্ষক মো. ফিরোজ জানান, আরো দুই একদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ উপকূলের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। সেই সঙ্গে শীতের তীব্রতাও কিছুটা বাড়তে পারে। 

বিনিয়োগবার্তা/জেডএইচ/এসএএম//


Comment As:

Comment (0)