শিক্ষার্থীদের টিকাদান

১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা নেওয়ার শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক: ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিতে জন্মনিবন্ধন করার শর্ত শিথিল করেছে সরকার।

 

নতুন নিয়ম অনুযায়ী, ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধন করার ক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দিতে হবে না।

 

বৃহস্পতিবার রাতে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্য জানানো হয়েছে।

 

আদেশে বলা হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোডিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার জন্য জন্মনিবন্ধন আবশ্যক। ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে BDRIS Software বাবা-মায়ের জন্মনিবন্ধন নম্বর দেওয়ার নিয়ম আছে। কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান সুরক্ষা আ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য বাবা-মায়ের জন্মনিবন্ধন ছাড়া শিক্ষার্থীদের জন্মনিবন্ধন করার সিদ্ধান্ত হয়েছে।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)