বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা: বিজিএমইএ সভাপতি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে সহযোগিতা প্রদানের মাধ্যমে পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ কথা বলেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
রোববার ঢাকায় গুলশানস্থ বিজিএমইএপিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লীজ্যাঙ কেউন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি আরো বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগে আরো সম্পৃক্ত হওয়ার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার বিশাল সুযোগ রয়েছে।
এ সময়বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম ও সহ-সভাপতি মিরান আলী, দক্ষিণ কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লীজান গিউল এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সাবেক সভাপতি শামস মাহমুদও উপস্থিত ছিলেন।
তারা বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্রগুলো এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের পথ প্রশস্ত করতে উভয় দেশ কিভাবে অর্থপূর্ণ সহযোগিতা প্রদান করতেপারে, তা নিয়ে আলোচনা করেন।
বিনিয়োগবার্তা/এসএল



