তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক: তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।
করোনা ভাইরাস মহামারির কারণে দুই বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবছরেরর ন্যায় প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন। করোনার কারণে এবারও ভার্চুয়ালি ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
বিনিয়োগবার্তা/এসএএম//



