rr

রিয়েলমি জিটি মাস্টার এডিশনের নতুন ডিজাইন ভ্যারিয়েন্ট ফ্ল্যাশসেলে আসছে দারাজে

নিজস্ব প্রতিবেদক: দেশের তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি-এর জিটি মাস্টার এডিশনের নতুন ডিজাইন ভ্যারিয়েন্ট- লুনা হোয়াইট আগামী ২৩ জানুয়ারি বিকেল ৫টায় ফ্ল্যাশসেলে পাওয়া যাবে। দারাজে হতে যাওয়া ফ্ল্যাশসেলে থাকছে দারুণ অফার। তিন হাজার টাকা ছাড়ে মাত্র ৩০ হাজার  ৯৯০ টাকায় কেনা যাবে জিটি মাস্টার এডিশনের নতুন  ডিজাইন ভ্যারিয়েন্ট লুনা হোয়াইট। সঙ্গে পাওয়া যাবে ০% ইন্টারেস্টে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।

১৭-২৬ জানুয়ারি পর্যন্ত চলাকালীন দারাজ রি-ব্র্যান্ডিং ক্যাম্পেইনে এছাড়াও রিয়েলমি স্মার্টফোনে থাকছে ১১% পর্যন্ত ছাড় এবং ০% ইন্টারেস্টে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।

প্রযুক্তিপ্রেমীরা দারাজ থেকে এই ক্যাম্পেইনের আওতায় ১১% পর্যন্ত ছাড়ে বিশেষ অফারের সঙ্গে রিয়েলমি নারজো সিরিজ, সি সিরিজ, ৮ সিরিজ ও জিটি সিরিজের ফোনগুলো কিনতে পারবেন।

অফারের আওতায়, রিয়েলমি জিটি নিও ২ মাত্র ৩৬ হাজার ৩২১ টাকায় কেনা যাবে। রিয়েলমি ৮ ৫জি ২০ হাজার ৭০৪ টাকায়, রিয়েলমি ৮ কেনা যাবে ২০ হাজার ৪৭৮ টাকায় । নারজো ৫০আই ১০ হাজার ৩৬২ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।

এছাড়াও, রিয়েলমি সি২৫এস ১৪ হাজার ২৫৬ টাকায়, রিয়েলমি সি২৫ওয়াই ১২ হাজার ৯৬৫ টাকায়, রিয়েলমি সি২১ওয়াই ১১ হাজার ৪০৭ টাকায় পাওয়া যাবে।

এছাড়া ক্রেতারা দারাজ থেকে ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা গ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরি ও ডিজাইনের এই রিয়েলমি স্মার্টফোনগুলো কিনতে পারবেন।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)